২ কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতন ভিডিও ভাইরাল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

২ কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতন ভিডিও ভাইরাল

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, মাধবপুর :: বাংলাদেশের ২ কৃষককে ধরে নিয়ে ভারতে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।

Manual4 Ad Code

ভিডিওতে দেখা যায়, ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই সেখানকার উচ্ছৃংখল কিছু জনতা বাংলাদেশি ২ কৃষকের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পিকআপ ভ্যানে উঠানোর সময়ও নির্যাতন চালানো হয়।

ভারতে নির্যাতনের শিকার ব্যক্তিরা হলেন— মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর গ্রামের আবদুল আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৩) ও একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জামাল মিয়া (৫৪) ভারতীয় সীমান্ত রক্ষীর অভিযোগ বাংলাদেশি নাগরিক মেইন পিলার ১৯৮৭ দিয়ে বিনা পাসপোর্ট অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন। এ জন্য তাদেরকে আটক করা হয়।

সীমান্তের মেইন পিলার ১৯৮৮ যার জিআর ৪১৭৫৭৮ মানচিত্র ৭৮পি/৮ শূন্য লাইনে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক রোববার বিকালে অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

পতাকা বৈঠকে ভারতীয় বিএসএফ সদস্যরা হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে রোববার বিকাল পৌণে ৬টার দিকে আটক বাংলাদেশী তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়াকে (৫৪) হস্তান্তর করেন।

Manual3 Ad Code

রোববার রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ান ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক তোফাজ্জল হোসেন ও জামাল মিয়াকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্তে সর্তক রয়েছে।

Manual4 Ad Code

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কবির হোসেন জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশে অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!