জুড়ীর চার শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীর চার শিক্ষার্থী প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত

  • বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

জুড়ী প্রতিনিধি: ২০১৯ সালে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য জুড়ী উপজেলার চারজন সহ মৌলভীবাজার জেলার ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন। গত ৭ জুলাই ঢাকায় সারাদেশের স্কাউটদের অংশগ্রহণে পরীক্ষা অনুষ্টিত হয়। মঙ্গলবার ঘোষিত ফলাফল অনুযায়ী মৌলভীবাজার জেলা থেকে ৫জন স্কাউট চুড়ান্ত ভাবে মনোনীত হন। এর মধ্যে জুড়ী উপজেলার চারজন এবং মৌলভীবাজার সদরের একজন।
জুড়ী উপজেলা থেকে মনোনীতরা হলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর নিবাসী ইন্দ্রমোহন সূত্রধর-এর মেয়ে সুপ্রিয়া সূত্রধর ঐশী, একই ইউনিয়নের কালনীগড় নিবাসী প্রণয় রঞ্জন দাস-এর পুত্র প্রাঞ্জল দাস, জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান আজিজি’র পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি এবং একই ইউনিয়নের জায়ফররনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট, জায়ফরনগর গ্রামের বাসিন্দা মতছিন আলী’র পুত্র মোস্তাফিজুর রহমান। অপরদিকে মৌলভীবাজার দরগাহ মহল্লাহ’র বাসিন্দা মো: গুলজার হোসাইন খান’র পুত্র, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট মো: আব্দুল্লাহ মেহবুব খান মনোনীত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!