ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জান্নাতি খাতুন   – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জান্নাতি খাতুন  

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Manual3 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের ৩ নং প্যানেল চেয়ারম্যান মোছা: জান্নাতি খাতুন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।
সোমবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদ সভাপক্ষে ১নং প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি ও ২ নং প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জান্নাতি খাতুনের দায়িত্ব পালনের এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আতাউর রহমান মিন্টু বিপুল ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ ওঠে। অভিযোগের প্রেক্ষিতে গত ১০ অক্টোবর তিনি সাময়িক বরখাস্ত হন।
এরপর থেকে গোলাম মোস্তফা সরকার ১নং প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি ও ২ নং প্যানেল চেয়ারম্যান মমিনুল ইসলাম দায়িত্ব পালনে অফারগতা প্রকাশ করেন।
সোমবার এ বিষয়ে অনুষ্ঠিত সভায় বড়ভিটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মোছা: জান্নাতি খাতুনের দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় গৃহীত এ সিদ্ধান্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অবগতির জন্য প্রেরণ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!