প্রথম স্ত্রীর অমতে বিয়ে করায় লিঙ্গ হারাতে হলো স্বামীকে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রথম স্ত্রীর অমতে বিয়ে করায় লিঙ্গ হারাতে হলো স্বামীকে

  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, চুনারুঘাট ::

Manual6 Ad Code

প্রথম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করার খেসারত দিতে হল প্রবাসী স্বামীকে। নিজের পুরুষাঙ্গ হারিয়ে ওই প্রবাসী এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আলোচিত এই ঘটনাটি ঘটেছে রোববার রাত ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামে।

এলাকাবাসী জানায়, আলীনগর গ্রামের ইছাক মিয়া (৩৫) একই গ্রামের ছিদ্দিক আলীর কন্যা দিলারা খাতুনকে বিয়ে করেন ৮-১০ বছর আগে। তাদের দুইটি সন্তান রয়েছে। ১৫ বছর ধরে ইছাক সৌদি আরব আছেন। ৩ বছর আগে তিনি দেশে এসে একই ইউনিয়নের উসমানপুর গ্রামের এক তরুণীকে বিয়ে করেন। কিন্তু সেই বিয়ে মেনে নিতে পারেননি প্রথম স্ত্রী দিলারা।

Manual4 Ad Code

দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকতো। লকডাউনের ২০ দিন পুর্বে প্রবাসী ইউসুফ বাড়িতে আসেন। বাড়ি আসার পর স্ত্রী দিলারার অমতে তিনি দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যাতায়াত অব্যাহত রাখেন। রোববার রাতে পিঠা খাইয়ে স্বামীকে অচেতন করে স্বামীর  লিঙ্গ কেটে নেন। ইছাকের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহত অবস্থায় হাসপাতালে প্রেরণ করেন। স্বামীর বিশেষ লিঙ্গ  নিয়ে প্রথম স্ত্রী নিরুদ্দেশ রয়েছেন।

Manual2 Ad Code

ওই প্রবাসী বর্তমান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসক বলেছেন, ১২ ঘণ্টার মধ্যে কাটা অঙ্গ সংযোজন না করলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়বে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!