কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে নানা আয়োজনে ভুমি মেলা অনুষ্ঠিত 

  • রবিবার, ২৫ মে, ২০২৫

Manual2 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual4 Ad Code

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও ভূমি মেলা ২০২৫  উদ্বোধন করা হয়েছে ।

রোববার (২৫ মে) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  বেলুন উড়িয়ে  উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

Manual3 Ad Code

পরে জেলা প্রশাসক হলরুমে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ভূমি মেলা ২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, জেলা  বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে সদর ভূমি অফিস চত্বরে ফিতা কেটে ভূমি আড্ডা  ও সুবিধা ভোগীদের জন্য গণশুনানী কাচারি ঘর উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ভুমি সেবা পেতে আপনারা ১৬১২২ নাম্বারে কল দিয়ে সবকিছু জেনে অনলাইনে নিজেই আবেদন করতে পারবেন। অফিসে কেউ কোন প্রকার টাকা চাইলে এসিল্যান্ডকে অথবা সরাসরি আমাকে জানাবেন। এবং যে টাকা দিবেন তার রিসিট গ্রহণ করবেন। এছাড়া অফিসে এসে কোন দালাল না ধরে নিজে সরাসরি কর্মকর্তা বা কর্মচারীদের সাথে কথা বলবেন। আপনারা যদি দালাল না ধরেন তাহলে এমনিতেই দালালরা অফিস আসা বন্ধ হয়ে যাবে।

এসময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রাশসক( রাজস্ব),উপ-পরিচালক, স্থানীয় সরকার মো. আসাদুজ্জামান, সদর উপজেলা সাঈদা পারভীন, উপকারভোগী জমির মালিকরা। এই ভূমি সেবা মেলাটি চলবে ২৫মে থেকে ২৭ মে পর্যন্ত। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!