অন্ধকারে পারাবত ট্রেনের ১০ কিলোমিটার পথচলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

অন্ধকারে পারাবত ট্রেনের ১০ কিলোমিটার পথচলা

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫

Manual7 Ad Code

  এইবেলা ডেস্ক ::

আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের হেডলাইট বিকল মাঝ পথে। টর্চ লাইটের আলো জ্বালিয়ে টানা হর্ন বাজিয়ে এগিয়ে চলল ট্রেন। রুদ্ধশ্বাস এ যাত্রা  মুকুন্দপুর থেকে আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত।

Manual6 Ad Code

বৃহস্পতিবার ২৯ মে রাতে সিলেট-আখাউড়া রেলপথে এ ঘটনা ঘটে বলে জানান, আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের লোকোশেড ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (এসএসএই) মো. নজরুল ইসলাম।

সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের লোকোমোটিভের (ইঞ্জিন) হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নতুন লোকোমোটিভ লাগিয়ে ট্রেনটি চালানো হয়। এতে ট্রেনটি দুই ঘণ্টার বেশি বিলম্ব হয়।

Manual8 Ad Code

রেলওয়ে বিভাগ জানিয়েছে, রাত ৮টার দিকে ট্রেনটি মুকুন্দপুর স্টেশন আসার পর হেড লাইট নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টা করেও লাইট ঠিক করা সম্ভব হয়নি। পরে হেড লাইট ছাড়াই ট্রেনটি আজমপুর স্টেশন পর্যন্ত নেওয়া হয়। এ সময় টর্চ লাইটের আলো জ্বালিয়ে ও হর্ন বাজিয়ে ধীরে ধীরে ট্রেনটি প্রায় ১০ কিলোমিটার পথ চলে।

Manual3 Ad Code

আজমপুর স্টেশনে থাকা স্থানীয় যুবক ক্যান্টন হোসেন বলেন, “তখন বৃষ্টি হচ্ছিল। পারাবত ট্রেনটির লোকোমোটিভে একজনকে দাঁড়িয়ে টর্চ লাইট হাতে দেখা যায়। এ ছাড়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে ট্রেনটি হর্ন বাজাচ্ছিল।”

Manual4 Ad Code

প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, পারাবত এক্সপ্রেসের হেড লাইট নষ্ট হয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আখাউড়া থেকে নতুন লোকোমোটিভ পাঠিয়ে ট্রেনটি চালু করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!