“কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যাকান্ড” প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খুন করে ঘাতক জুনেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

“কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যাকান্ড” প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খুন করে ঘাতক জুনেল

  • সোমবার, ১৬ জুন, ২০২৫

Manual2 Ad Code
এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যাকারী ঘাতক প্রতিবেশী মো: জুনেল মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া আসামির দেখানো মতে এবং পুলিশ তল্লাশী চালিয়ে হত্যাকান্ডের আশেপাশে বিভিন্ন স্থানে ফেলে রাখা নিহত স্কুল ছাত্রীর পরিহিত বোরকা, স্কুল ব্যাগ, বই ও একটি জুতা উদ্ধার করে।

গত ১২ জুন সকাল ৭টায় পাশের সিংগুর গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় আনজুম। এ বিষয়ে কুলাউড়া থানায় তার মা নাসিমা আক্তার লাকি একটি সাধারণ ডায়েরী করেন। সে শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলো।

এর দু’দিন পর ১৪ জুন বিকাল ৫টা ৪০ মিনিটে বাড়ির পাশের ছড়ার পাশে দূর্গন্ধ পেয়ে আনজুমের ভাই ও মামা অর্ধগলিত মরদেহটি খুঁজে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় থানায় আনজুমের মা একটি হত্যা মামলা (নং ১৩ তারিখ ১৫/০৬/২৫) দায়ের করেন।

ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের (অতিঃ দায়িত্বে) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলম আফছার, পুলিশ পুরিদর্শক সুদীপ্ত ভট্টাচার্যসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শণ করে।

Manual3 Ad Code

দ্রুততম সময়ে ঘটনার রহস্য উদঘাটনের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল (অতিঃ দায়িত্বে কুলাউড়া সার্কেল) নেতৃত্বে কুলাউড়া থানার অফিসারদের নিয়ে কয়েকটি বিশেষ টিম গঠন করে আশেপাশের বাপক তল্লাশী করা হয়। এসময় ঘটনাস্থলের পাশে একটি ঝোপ থেকে ভিকটিমের স্কুল ব্যাগ, বই এবং একটি জুতা উদ্ধার করা হয়।

পুলিশ শুধু স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ ৬টি টিম গঠন করে। স্থানীয় লোকজনের বক্তব্য, আলামত উদ্ধারের জায়গা এবং নারী ঘটিত কিছু বিষয়ের সাথে সংশ্লিষ্টতা দেখে সন্দেহ হওয়ায় দাউদপুর গ্রামের জাহির মিয়ার ছেলে মো. জুনেল মিয়াকে আটক করে। পরবর্তীতে তার মোবাইল চেক করে পর্ন সাইটে ব্রাউজিং এর তথ্য দেখে সন্দেহ আরও বাড়ে। পরবর্তীতে পুলিশ তাকে দুপুর থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।

সে জানায়, আনজুম তার বাড়ির সামনের রাস্তা দিয়ে প্রায়ই স্কুল ও প্রাইভেট পড়ার জন্য আসা যাওয়া করত। সেই সুবাদে ঘাতক জুনেল মিয়া স্কুলছাত্রী আনজুমের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। ঘটনার দিন গত ১২জুন পাশের গ্রামে প্রাইভেট পড়া শেষে অনুমান সাড়ের ১০টায় সময় আসামী জুনেল কথা বলতে বলতে আনজুমের পিছু নেয়। আনজুম এড়িয়ে যেতে চাইলে জুনেল মিয়া পেছন থেকে জড়িয়ে ধরে। তখন আনজুম চিৎকার করলে জুনেল মিয়া হাত দিয়ে গলায় চাপ ধরে। গলায় চেপে ধরার কারণে আনজুম অচেতন হয়ে পড়ে। এমতাবস্থায় মোকাম সংলগ্ন জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া পারাইছড়ার পাড়ে ঝোঁপে ফেলে রাখে আনজুমকে।

Manual1 Ad Code

এছাড়া মোকামের মাঠে পড়ে থাকা ভিকটিমের স্কুল ব্যাগ ও একটি জুতা ঘটনাস্থলের নিকটবর্তী ঘন ঝোপে ফেলে দেয় এবং ভিকটিমের পরিহিত বোরকাটি নিকটবর্তী কিরিম শাহ মাজারের উত্তর পাশে জনৈক রওশন আলী গংয়ের পারিবারিক কবরস্থানের সীমানা বাউন্ডারী ভেতরে ছুড়ে ফেলে দেয়। পুলিশ আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে স্থানীয় লোকজন এবং মিডিয়ার উপস্থিতিতে ভিকটিমের সেই বোরকা উদ্ধার করে।

Manual6 Ad Code

উল্লেখ্য, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের ২দিন পর নাসিফা জান্নাত আনজুম (১৫) নামক এক স্কুল ছাত্রীর লাশ ১৪ জুন শনিবার উদ্ধার করেছে পুলিশ। নিহত আনজুম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলের দশম শ্রেণির ছাত্রী। সে বৃহস্পতিবার (১২ জুন) সকালে প্রাইভেট পড়তে স্কুলে যায় । প্রাইভেট পড়ে ফেরার পথে নিখোঁজ হয়। শনিবার বিকাল ৫ টার দিকে বাড়ির পাশে পারাইছড়া নামক পাহাড়ী ঝরণায় লাশ পড়ে থাকতে দেখেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!