মাধবপুরে শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মাধবপুরে শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা

  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

Manual3 Ad Code

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::

Manual2 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে সুমাইয়া নামে ৯ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফাঁকা মাঠ শিশুটিকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শিশুটি মারা যায়।

শিশু সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে।

Manual7 Ad Code

ছাতিয়াইন পুলিশ ফাঁড়ি আইসি এসআই আশিষ কুমার দে জানান, সোমবার সন্ধ্যায় শিশু সুমাইয়াকে দুর্বৃত্তরা কুপিয়ে এক্তিয়ারপুর গ্রামে ফাঁকা মাঠে ফেলে দেয়। পরে স্বজনরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা সংকটাপন্ন দেখে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সুমাইয়া মারা যান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সুমাইয়ার শরীরে অনেক আঘাতে চিহ্ন রয়েছে। কারা তাকে মেরেছে তা এখনও শনাক্ত করা যায়নি।’

Manual7 Ad Code

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, পুলিশ হত্যার রহস্য ও প্রকৃত অপরাধীকে ধরতে কাজ করছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!