আনজুম হত্যাকান্ড: আদালতে খুনের কথা স্বীকার করেনি জুনেল, রিমান্ড ও নামঞ্জুর! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

আনজুম হত্যাকান্ড: আদালতে খুনের কথা স্বীকার করেনি জুনেল, রিমান্ড ও নামঞ্জুর!

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

Manual2 Ad Code
এইবেলা ডেস্ক ::  মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের একমাত্র হত্যাকারী খুনি জুনেলকে দ্রুতসময়ের মধ্যে পুলিশ গ্রেফতার করায় এলাকায় জনমনে স্বস্তি নেমে আসলেও চত্বুর খুনি জুনেল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়নি।
এই খবরে স্থানীয় লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১৯ জুন (বৃহস্পতিবার) সকালে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট আরিফ বিল্লাহ তারেকের খাস কামরায় তুলা হয় খুনি জুনেলকে।
ওইদিন খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। কিন্তু চত্বুর খুনি জুনেল বিজ্ঞ বিচারকের সামনে সেই খুনের স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়নি। যদিও পুলিশের কাছে আনজুমকে সে কিভাবে নৃসংসভাবে হত্যা করেছে তার স্বীকারোক্তি জবানবন্দী রেকর্ড রয়েছে।
পুলিশ সাথে সাথে আদালতে তার ৭ দিনের রিমান্ড আবেদন করলে তা নামঞ্জুর করে দেয় আদালত। এতে অনেকটা হতাশ হয়ে পড়েন খুন হওয়া স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিব জানান, আদালতে খুনি স্বীকারোক্তি জবানবন্দী দেয়নি। সে প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছে। আমরা ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম আদালত রিমান্ড ও নামঞ্জুর করে দিয়েছেন। তবে আমরা আবার আদালতে তার রিমান্ডের জন্য আবেদন চাইবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!