কুলাউড়ার মুনা চিকিৎসক হয়ে দেশের সেবায় কাজ করতে চায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার মুনা চিকিৎসক হয়ে দেশের সেবায় কাজ করতে চায়

  • বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

Manual3 Ad Code

এইবেলা ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার বাসিন্দা, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলাম খান এর নাতনি  মুনা ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার জন্য মেধাতালিকায় স্থান করে নিয়েছে।

মুনা ঢাকায় বসবাসরত শিক্ষানুরাগী দম্পতি নওরুজা খান হোলি ও প্রকৌশলী আলী আহমেদের কন্যা। ছোটবেলা থেকেই মেধাবী ও লক্ষ্যনিষ্ঠ।

Manual2 Ad Code

এক প্রতিক্রিয়ায় মুনা বলেন, আমি ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছি। একজন সফল চিকিৎসক হয়ে দেশের সেবা করতে পারাই আমার পরিশ্রমের আসল লক্ষ্য ও সার্থকতা হবে।

Manual1 Ad Code

মুনার নানা অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল ইসলাম খান বলেন, আমার নাতনির এ অর্জনে আমরা খুবই গর্বিত। সে যেনও মানুষের সেবায় নিজেকে নিবেদিত করে, সেই কামনাই করি।

Manual3 Ad Code

উল্লেখ্য, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ দেশের অন্যতম বেসরকারি মেডিকেল কলেজ। প্রতি বছর হাজারো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে স্বল্পসংখ্যক শিক্ষার্থী এখানে ভর্তি হওয়ার সুযোগ পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!