কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথযাত্রা উদযাপন- কঠোর নিরাপত্তায় কাজ করেছে জেলা  প্রশাসন ও সেনাবাহিনী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথযাত্রা উদযাপন- কঠোর নিরাপত্তায় কাজ করেছে জেলা  প্রশাসন ও সেনাবাহিনী 

  • শনিবার, ২৮ জুন, ২০২৫

Manual8 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে।বিশৃঙ্খলা এড়াতে রথ যাত্রা শুরুর আগে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।
শুক্রবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথ যাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে।
জেলা প্রশাসন ও সেনা সুত্রে জানা গেছে, জেলা প্রশাসক নুসরাত সুলতানার নির্দেশনায় রথযাত্রা নির্ভিগ্নে পালন করতে নির্বাহী মেজিস্ট্রেট, পুলিশ ও রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় সর্বাত্তক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছে।
হিন্দু ধর্মালম্বিদের উদযাপিত রথযাত্রায় যে কোন রকম নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছে।
 ২৭ জুন ২০২৫  থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রথযাত্রায় আসা সুজন মোহন্ত বলেন,অনান্য বছরের চেয়ে এ বছর আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ যাত্রা উদযাপন করতে পারলাম।এ যাত্রায় সকলের মঙ্গল হোক এ প্রার্থনা করছি।
কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ  উজ জামান আরাফাত বলেন,রথযাত্রায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।সুন্দর সুশৃঙ্খলভাবে রথ যাত্রা সম্পন্ন হয়েছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় সকল ধরনের নিরাপত্তায় কয়েকজন নির্বাহী মেজিস্ট্রেট,পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত আছে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রশাসন সব সময় তৎপর আছে বলে জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!