জুড়ীর শরীফ খান ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশ সেরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীর শরীফ খান ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশ সেরা

  • মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাতিলাসাঙ্গন গ্রামের সিরাজ উদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের ২০১৬-১৭ সেশনের মেধাবী শিক্ষার্থী শরীফ খান ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথমস্থান অর্জন করেছেন। সোমবার সরকারি কর্মকমিশন (পিএসসি) ওয়েবসাইটে ফল প্রকাশ করে। মেধাবী শরীফ খানের এমন সাফল্যের খবরে বাবা-মা, পরিবারসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।

Manual1 Ad Code

৪৪তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে প্রথমস্থান অর্জনকারি শরীফ জুড়ীর নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল ও ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।

Manual5 Ad Code

বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্তির প্রতিক্রিয়ায় শরীফ খান বলেন, মহান আল্লাহর প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে এই সম্মান দান করেছেন। আমার বাবা-মা, দাদা-দাদির দোয়া সবসময় আমার পাথেয় ছিল। আমার এ পর্যায়ে পৌঁছানোর পেছনে শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!