বিলাস বাসে চড়ে লাগেজ হারিয়ে কুলাউড়ার আমিরাত প্রবাসীর কান্না  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিলাস বাসে চড়ে লাগেজ হারিয়ে কুলাউড়ার আমিরাত প্রবাসীর কান্না 

  • বুধবার, ৯ জুলাই, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::

Manual4 Ad Code

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো: শামীম মিয়া (৪৭) গত ১০জুন দেশে আসেন। রাত সাড়ে ১১টায় টঙ্গি বিলাস বাস কাউন্টার থেকে কুলাউড়া আসেন। দুটি লাগেজ ট্যাগ লাগিয়ে বাসের সুপারভাইজারকে বুঝিয়ে দেন। সকালে কুলাউড়া নামার সময় একটি লাগেজ উধাও। প্রায় দেড় লক্ষ টাকার মালামালসহ লাগেজটি না দিয়ে বাস বিয়ানীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসের সুপারভাইর ও কর্তৃপক্ষ একমাস অতিবাহিত হলেও সুরাহার না করে এখন আর ওই প্রবাসীর ফোনই রিসিভ করে না। নিরুপায় হয়ে ওই প্রবাসী কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

Manual6 Ad Code

প্রবাসী মো:. শামীম মিয়া অভিযোগ করেন, ঘটনার পরদিন বাসের সুপারভাইজার আমার লাগেজ (ট্যাগ নং ০৪৩০৬৮) এর কোন সরাহা না করিয়া যাত্রীদের মোবাইল নাম্বার সংবলিত একটি সিট আমাকে ধরিয়ে দেন। আমি একেক করে সকল যাত্রীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করি। আমি নিশ্চিত বিলাস পরিবহন (ঢাকা মেট্রো ব নং ১২-৪৪৫৮) এর সুপার ভাইজার কুলাউড়া আসার আগেই আমার লাগেজটি সরিয়ে ফেলে। নতুবা তাদের চক্রের লোক মারফত বাসের সুপারভাইজার আব্দুল মান্নান লাগেজটি সরিয়ে ফেলে। বিষয়টি নিয়ে বাসের উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও সুরাহা পাইনি। আমার এক সহকর্মী ও আমার অনেক মুল্যবান মালামাল ছিলো লাগেজটিতে। আমি আমার সহকর্মী এবং পরিবারের কাছে কোন জবাব দিতে পারছি না। আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো।

Manual4 Ad Code

ওই বাসের সুপারভাইজার আব্দুল মান্নানের ব্যক্তিগত মোবাইল নাম্বার ০১৫৭৬-৬৭৩১৪৪ টিতে যোগাযোগ করলে ফোনটি ব্যবহৃত হচ্ছে না বলে অপারেটর থেকে প্রতিউত্তর আসে।

বাসটির ফোরম্যান শাহরিয়ার শিপলু’র ব্যক্তিগত নাম্বারে ফোন দিলে কাউন্টার থেকে জানানো হয়, তিনি বাইরে আছেন।

এব্যাপারে কুলাউড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই মালিক জানান, ঘটনা সত্য। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!