নাগেশ্বরীতে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িদের সাথে সংবেদনশীলতা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

নাগেশ্বরীতে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িদের সাথে সংবেদনশীলতা সভা

  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

Manual4 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
Manual1 Ad Code

নাগেশ্বরীতে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ জুলাই (শুক্রবার) সকাল ১১ ঘটিকায় নাগেশ্বরী এগারো মাথা বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী এগার মাথা বাজার কমিটির সভাপতি মোঃ নজির হোসেন মুসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেওয়াশী ইউনিয়নের ইউপি সদস্য ও এগারোমাথা বাজার কমিটির সাধারণ সম্পাদক এরশাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আক্কাস আলী ,জয় মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালেয়র প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

Manual4 Ad Code

আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা,আফসানা আফরোজ ও রাশেদুল ইসলাম অন্যান্যরা।

Manual5 Ad Code

সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!