কুলাউড়ায় স্ত্রীর মৃত্যু শোকে মারা গেলেন স্বামীও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় স্ত্রীর মৃত্যু শোকে মারা গেলেন স্বামীও

  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পশ্চিম রাউৎগাঁও এলাকার বাসিন্দা ১৪ জুলাই সোমবার গভীর রাতে ঘন্টা দুয়েক সময়ের ব্যবধানে ওয়ারিছ মিয়া (৭৫) ও তাঁর স্ত্রী রিনা বেগম (৬৮) দম্পতির মৃত্যু হয়েছে। এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Manual3 Ad Code

পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, রিনা বেগম কয়েকদিন আগে মেয়ে বাড়ি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে যান। সেখানে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সোমবার ১৪ জুলাই রাত আনুমানিক দেড়টায় মারা যান।

Manual3 Ad Code

এদিকে ভোরে ফজরের নামাজের ওযু করার পর মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে ওয়ারিছ মিয়া আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। এমন বিরল ঘটনা এলাকার মানুষের হৃদয়ে নাড়া দিয়ে গেল।

Manual3 Ad Code

রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, ৪ মেয়ে ও এক ছেলের জনক ওয়ারিছ মিয়া ছিলেন অত্যন্ত ধার্মিক একজন মানুষ। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual4 Ad Code

১৫ জুলাই মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে উনাদের জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!