উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে মৌলভীবাজার জেলা বিএনপির শোকসভা ও মিলাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিশুদের স্মরণে মৌলভীবাজার জেলা বিএনপির শোকসভা ও মিলাদ

  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Manual3 Ad Code

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার ::

২১ জুলাই সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শোকসভা, মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে আয়োজিত এই শোকসভায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন বলেন, “এই মর্মান্তিক ঘটনায় আমরা সবাই গভীরভাবে শোকাহত। এই শিশুদের আমরা কখনও ভুলবো না।” তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

Manual2 Ad Code

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি আমি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

Manual2 Ad Code

শোকসভায় আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আবদুল ওয়ালি সিদ্দিক, এম এ মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর রহমান, সদস্য মোঃ ফখরুল ইসলাম এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ বদরুল আলম। নবনির্বাচিত সদর থানা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমদ,সিনিয়র সহ সভাপতি ছাদিকুর রহমান সাদিক, প্রথম যুগ্ম সম্পাদক সফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ কাজল মাহমুদ। পৌর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, সদস্য সচিব সরওয়ার মজুমদার ইমন, নেতা সাইফুল ইসলাম টুটুল ও আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন। শোকসভা শেষে মাওলানা ফয়সল আহমদ হেলালি নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!