শহীদ নুর আলমকে শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫” – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

শহীদ নুর আলমকে শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫”

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ নুর আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫”।

Manual1 Ad Code

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
Manual8 Ad Code

জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা।

অনুষ্ঠানে বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও নেতৃত্বের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের দাবিতে শহীদ নুর আলম যে আত্মবলিদান দিয়েছেন, তা কেবল কুড়িগ্রামের নয়, পুরো দেশের জন্যই অনুপ্রেরণার উৎস।”

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের কৃতী সন্তান নুর আলম শহীদ হন। তাঁর মৃত্যু জাতীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করে।

Manual3 Ad Code

আয়োজকরা জানিয়েছেন, “জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি”-র অংশ হিসেবে সপ্তাহব্যাপী আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!