গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি

  • মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপি দলীয় কার্যালয় থেকে জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তির বিজয় র‌্যালিটি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

 বিএনপির বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন।

Manual4 Ad Code

উক্ত পথসভায় আরো বক্তব্য রাখেন -নওগাঁ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম রওশন, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, কামরুল হাসান সাগর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল, আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

Manual1 Ad Code

র‌্যালি ও পথসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি দলের সভাপতি আসাদুজ্জামান বুলেট, সম্পাদককে এম আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ছাত্রদলের আহ্বায়ক সাকিল হোসেন, সদস্য সচিব আদর হোসেন,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী বাবু, আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাহাদৎ হোসেন রকেট, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহরিয়ার সরদার সৌরভ, পলাশ, সোহেল হোসেন, আলম, সানোয়ার হোসেন সহ বিএনপি,সহযোগী ও অঙ্গ সংগঠন নেতাকর্মী  উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!