প্রথমবারের মতো এশিয়ান কাপে অনুর্ধ্ব ২০ নারী ফুটবল দল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

প্রথমবারের মতো এশিয়ান কাপে অনুর্ধ্ব ২০ নারী ফুটবল দল

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা স্পোর্টস :: ইতিহাস গড়ে বড়দের দেখানো পথেই পা রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। জাতীয় দলের পর তারাও প্রথমবারের মতো জায়গা করে নিলো এশিয়ান কাপের মুল পর্বে। গত মাসে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করে জাতীয় নারী ফুটবল দল।

রোববার (১০ আগস্ট) এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূলপর্বের টিকিট নিশ্চিত করল সাগরিকারা।

Manual6 Ad Code

বাছাইপর্ব শেষে গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও তৃতীয় সেরা রানার্স-আপ হয়ে মূলপর্বে জায়গা নিশ্চিত করল বাংলাদেশ।

Manual1 Ad Code

থাইল্যান্ডে আগামী বছরের এপ্রিলে ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক হিসেবে যেখানে সরাসরি অংশ নেবে থাইল্যান্ড। বাকি ১১ দল জায়গা করে নেবে বাছাইপর্ব থেকে। এর মধ্যে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা পাবে মূলপর্বে। আর গ্রুপগুলোর মধ্যে থেকে সেরা তিন রানার্স-আপ সুযোগ পাবে তাদের সঙ্গে।

বাংলাদেশের সামনে সুযোগ ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি জায়গা করে নেয়ার। বাছাইপর্বে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছিল সাগরিকারা। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লাল সবুজরা। রোববার (১০ আগস্ট) ‘এইচ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি মূলপর্ব নিশ্চিত করবে বাংলাদেশ এমন সমিকরণের ম্যাচটি ৬-১ ব্যবধানে হেরে সে সুযোগ হাতছাড়া করে পিটার বাটলারের শিষ্যরা। যদিও এ হার আটকাতে পারেনি লাল সবুজদের মূলপর্বে খেলা।

Manual3 Ad Code

‘ই’ গ্রুপের শেষ ম্যাচে চীনের কাছে ৮-০ গোলের বড় ব্যবধানে লেবানন হারায় তৃতীয় সেরা রানার্স-আপ হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করেছে আফঈদারা। এ ম্যাচে লেবানন জিতলে বা ড্র করলে তৃতীয় সেরা রানার্স-আপের জায়গা হারাত বাংলাদেশ। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হতো ‘সি’ গ্রুপের অস্ট্রেলিয়া-চাইনিজ ম্যাচের দিকে। তবে লেবানন হারায় আগেভাগেই ফুরিয়ে গেছে অপেক্ষা। সেরা তিন রানার্স-আপের তালিকায় বাকি দুদল জর্ডান ও চাইনিজ তাইপে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে না হারলে এ দুদলের জায়গা হারানোর শঙ্কা ক্ষীণ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!