জুড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • বুধবার, ২০ আগস্ট, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, জুড়ী::

জুড়ী থানা পুলিশ অর্থঋণ আদালতের একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বদরুল ইসলামকে মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। তিনি বড়ধামাই গ্রামের মৃত আত্তর আলীর ছেলে এবং মেসার্স নাহিদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে থানা পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে।

Manual3 Ad Code

জানা গেছে, গ্রেফতার বদরুল ইসলামের বিরুদ্ধে এনসিসি ব্যাংক জুড়ী শাখার একটি চেক ডিজওনার মামলায় মৌলভীবাজার অর্থঋণ আদালত সাজা পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপন করেন। এছাড়াও তিনি এনসিসি ব্যাংক জুড়ী শাখার একজন ঋণ খেলাপি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

Manual8 Ad Code

জুড়ী থানার ওসি মো. মুর্শেদুল আলম ভুইয়া জানান, সাজাপ্রাপ্ত গ্রেফতার আসামি বদরুল ইসলামকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!