আত্রাইয়ে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কে ধস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

আত্রাইয়ে নির্মাণ কাজ শেষ না হতেই সড়কে ধস

  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

নওগাঁর আত্রাই উপজেলায় সিংসাড়া বাজার থেকে ইব্রাহিম নগর পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ দেওয়ান মহসিন আলী সড়ক নির্মাণের কিছুদিনের মধ্যেই ধসে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

Manual4 Ad Code

সরজমিনে দেখা গেছে, ওই সড়কের  দুই  তিন জায়গা ধসে গেছে। ঐতিহ্যবাহি উঁচাগর ঈদগাহ মাঠের পূর্ব পাশে বড় পুকুর তার সাইড দিয়ে সড়কটি। সাইড দিয়ে মাটি না দেওয়ায় সামান্য বৃষ্টিপাতেই মাটি ধসে সড়কটি ধ্বসে গেছে। অল্প  সময় পুরো রাস্তাটি ধসে যেতে পারে বলে শঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

Manual2 Ad Code

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার এবং সঠিকভাবে রোলার দিয়ে কম্পেকশন না করার কারণে সামান্য বৃষ্টিতেই রাস্তাটির ধার ভেঙে যাচ্ছে। এতে পথচারী ও যানবাহন চালকরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়ক দিয়ে যোগাযোগ প্রায় বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী অভিযোগ করে বলেন, রাস্তাটির নির্মাণকাজে চরম অনিয়ম হয়েছে। তিনি বলেন, “ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে জনগণকে এই ভোগান্তি পোহাতে হচ্ছে।”

রাস্তার অনিয়ম কাজে হতাশ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক বলেন, রাস্তার কাজ শেষ হওয়ার আগেই এভাবে ধসে যাবে, সড়ক ভেঙে যাবে এটা কেমন কথা? নিশ্চয়ই এ কাজে যথেষ্ট ত্রুটি রয়েছে।

স্থানীয় অটোরিকশাচালক নজরুল ইসলাম  বলেন, ‘এতদিন আমরা অনেক কষ্ট করে যাত্রীদের নিয়ে গাড়ি চালিয়েছি। আশা ছিল সড়কটির কাজ সম্পন্ন হলে হয়তো আমাদের গাড়ি নিয়ে চলাচলের কষ্টটা লাঘব হবে।কিন্তু না কাজ শেষ হতে না হাতেই ধসে গেছে সড়কের কিছু অংশ।অল্প সময়ে মেরামত না করা হলে চলাচলের অযোগ্য হয়ে পড়বে সড়কটি।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, বিষয়টি উপজেলা প্রকৌশলী দপ্তরে অবহিত করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে মেরামতের সুপারিশ করা হয়েছে।

Manual6 Ad Code

এদিকে এ বিষয়ে জানতে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আব্দুল মতিন এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Manual3 Ad Code

উপজেলা প্রকৌশলী নীতিশ কুমার বলেন, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত আছি। খুব শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপনেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু আশ্বাস নয়, বরং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। তারা মনে করেন, আত্রাইয়ের গুরুত্বপূর্ণ এ সংযোগ সড়কটি মানসম্মত ভাবে পুনরায় নির্মাণের দাবি করছি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!