কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আটক

  • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

Manual1 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী। আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা। রবিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।

Manual5 Ad Code

সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক  আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত  মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন। (প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে) এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা  ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে  নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর  মোঃ শাহরিয়ার   আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!