নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

  • সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
নেপালের সদ্য পদত্যাগকৃত স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। ছবি : সংগৃহীত

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: নেপাল জুড়ে চলমান সহিংসতা-বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

Manual4 Ad Code

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাঠমান্ডুর বালুয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিসভার জরুরি বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক।

Manual5 Ad Code

বৈঠকে অংশ নেওয়া দেশটির একজন মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট বলেছে, সোমবার দেশজুড়ে সহিংস বিক্ষোভে কাঠমান্ডুতে ১৭ জন, ইতাহারিতে দু’জন নিহত ও ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জেন-জি প্রজন্মের তরুণী-তরুণীদের বিক্ষোভে হতাহতের এই ঘটনায় নৈতিক দায়িত্ববোধ থেকে রমেশ লেখক পদত্যাগ করেছেন।

এর আগে, সোমবার সকালের দিকে নেপালি কংগ্রেসের দপ্তর প্রধানদের বৈঠকে দলটির দুই মহাসচিব গগন থাপা এবং বিশ্ব প্রকাশ শর্মা স্বরাষ্ট্রমন্ত্রী লেখকের পদত্যাগের দাবি জানান। বিক্ষোভ সহিংসতায় হতাহতের ঘটনায় নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন দলটির দুই মহাসচিব।

Manual6 Ad Code

এ সময় কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব থাকলেও লেখক বৈঠকে জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং পরে মন্ত্রিসভা বৈঠকে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। গত বছরের ১৫ জুলাই নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন রমেশ লেখক।

সরকারি প্রশাসনে দুর্নীতির অবসান ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নেপালের জেন-জি প্রজন্মের হাজার হাজার তরুণ-তরুণী সোমবার কাঠমান্ডুতে বিক্ষোভ শুরু করেন। তরুণদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে কাঠমান্ডু থেকে বর্তমানে দেশের বড় বড় শহরে ছড়িয়ে পড়েছে।

সোমবার কাঠমান্ডু এবং অন্যান্য শহরে তরুণ প্রজন্মের এই বিক্ষোভ ভয়াবহ সহিংস আকার ধারণ করে। দেশের বিভিন্ন প্রান্তের কারফিউ জারির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডুতে বিক্ষোভকারীদের ওপর জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।

এতে সন্ধ্যা পর্যন্ত অন্তত ২০ জনের প্রাণহানি ও আরও শত শত বিক্ষোভকারীর আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। সহিংসতার এই ঘটনায় দেশটির ক্ষমতাসীন শর্মা সরকারের ওপর ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!