হবিগঞ্জে এনজিওর জালিয়াতি, গ্রেফতার ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হবিগঞ্জে এনজিওর জালিয়াতি, গ্রেফতার ২

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual4 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা :: হবিগঞ্জে অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের প্রায় দেড়শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার একটি এনজিওর চেয়ারম্যান ও কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটির চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল এবং কর্মকর্তা গোবিন্দ কৈরি। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের প্রতিষ্ঠান কার্যালয় থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা।

Manual8 Ad Code

সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে মঈন উদ্দিন বেলাল ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামের প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এরপর কর্মী নিয়োগ দিয়ে চা-বাগান ও আশপাশের এলাকায় চালানো হয় প্রচারণা—‘প্রতি লাখে প্রতি মাসে ২ হাজার টাকা মুনাফা’।

Manual6 Ad Code

এই লোভনীয় অফারের ফাঁদে পা দিয়ে চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজারের বেশি মানুষ তাদের জমানো টাকা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন। কেউ কেউ গরু-ছাগল, এমনকি জমি বিক্রি করেও টাকা জমা দেন। প্রথম দিকে কিছু গ্রাহককে মুনাফা দিলেও গত তিন বছর ধরে বন্ধ রয়েছে আসল ও সুদ ফেরত। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে ভুক্তভোগীরা।a

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!