নেপালে সরকার পতনের পরও একাধিক গণমাধ্যমে হামলা-ভাঙচুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

নেপালে সরকার পতনের পরও একাধিক গণমাধ্যমে হামলা-ভাঙচুর

  • মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
ছবি সংগৃহীত

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: নেপালে আন্দোলনের মুখে কেপি শর্মা ওলির সরকার পতনের পরও শান্ত হয়নি পরিস্থিতি। এখনও চলছে ভাঙচুর ও জ্বালাও-পোড়াও। এমপি-মন্ত্রীদের ঘরবাড়ি পোড়ানোর পর এবার একাধিক গণমাধ্যমের কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। খবর ইন্ডিয়া টুডের।

Manual3 Ad Code

এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সংযত থাকার ও দেশের সম্পদ ধ্বংস না করার আহ্বান জানিয়েছেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ।

Manual3 Ad Code

এক বার্তায় তিনি বলেছেন, ‘তোমাদের খুনি পদত্যাগ করেছে। [আমাদের] এখনই সংযত হওয়া দরকার। এখন তোমাদের প্রজন্মকে দেশ পরিচালনা করতে হবে। প্রস্তুত থাকো! এছাড়াও সেনাপ্রধানের সাথে আলোচনা করার জন্য প্রস্তুত থাকো।’

গত কয়েকদিন ধরে দুর্নীতিবিরোধী বিক্ষোভ চললেও সোমবার (৮ সেপ্টেম্বর) সেনাবাহিনীর গুলিতে ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর আরও তীব্র আকার ধারণ করে।

Manual1 Ad Code

কারফিউ উপেক্ষা করেই মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফের রাজপথে নামে বিক্ষোভকারীরা। সকাল থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনসহ বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

এমনকি হামলা চালানো হয়েছে দেশটির প্রধান বিরোধীদলীয় নেতা এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নরের বাসভবনেও। এছাড়া পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছে বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেয়া হয় বিমান চলাচলও।

Manual7 Ad Code

এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান। তারই ধারাবাহিকতায় কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা করেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!