কুলাউড়ায় উপজেলা বিএনপির কাউন্সিলে নির্বাচিত হলেন যারা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় উপজেলা বিএনপির কাউন্সিলে নির্বাচিত হলেন যারা

  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রেদোয়ান খান এ ফলাফল ঘোষণা করেন।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি. কে. গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য অ্যাডভোকেট আবেদ রাজাসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. জয়নাল আবেদীন বাচ্চু ৪৯৩ ভোট পেয়ে বিজয়ী হন। সিনিয়র সহ-সভাপতি পদে মো. আব্দুল জলিল জামাল ৩৬০ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সজল ৩৯২ ভোট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ কমরু ৪১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আব্দুল মুক্তাদির মনু ৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন পর গোপন ব্যলটে হওয়া এ নির্বাচনী কাউন্সিলে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!