জুড়ীতে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে কাভার্ডভ্যান চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা, জুড়ী ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে ডিগ্রি পরীক্ষা দিয়ে ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে একটি কাভার্ডভ্যান চাপায় জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের শিক্ষার্থী ও ডিগ্রি পরীক্ষার্থীনী ফরিদা আক্তার (২২) নিহত ও ভাই ফরহাদ আহমদ (২৩) আহত হয়েছেন।

Manual8 Ad Code

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী-বড়লেখা সড়কের আমতৈল (চালবন) নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ফরিদা ও ফরহাদ পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল আহাদ ও আফিয়া বেগম দম্পতির সন্তান।

জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ জানান- ফরিদা আক্তার কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থী। সোমবার নয়াবাজার মাদরাসা কেন্দ্রে পরীক্ষা শেষে বিকেলে তার ভাইয়ের সাথে মোটরসাইকেলে বাড়ি যাবার সময় আমতৈল এলাকায় তারা দুর্ঘটনার শিকার হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরহাদকে প্রাথমিক চিকিৎসাদেন এবং সংকটাপন্ন অবস্থায় ফরিদাকে সিলেট প্রেরণ করেন।

Manual6 Ad Code

স্বজনরা রাতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!