পৃথার নাচে মজে আছে নেট দুনিয়া! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

পৃথার নাচে মজে আছে নেট দুনিয়া!

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
পৃথা দেব।। ছবি সংগৃহিত

Manual5 Ad Code

এইবেলা বিনোদন :: সম্প্রতি মিশিগানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ধমাইল গানের সাথে নেচে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন সুনামগঞ্জের মেয়ে পৃথা দেব। সাংস্কৃতিক ওই আসরে “আমি যাইতাম নাগো প্রাণ বন্ধুরে ছাড়িয়া” গানটির সাথে তিনি ও তার দল পরিবেশন করেন ধামাইল নৃত্য। আর তা সমাজিক মাধ্যমে পোস্ট করার পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রবাসীদের প্রাণের মঞ্চ থেকে উঠে আসা এই পরিবেশনা, এর সঙ্গে আরও কয়েকটি পরিবেশনা নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

Manual1 Ad Code

ভিডিওগুলো প্রকাশের পর তা ফেসবুকের দেয়াল জুড়ে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই “আমি যাইতাম নাগো প্রাণ বন্ধুরে ছাড়িয়া” ধামাইলটি ১০ লাখ (১ মিলিয়ন) ভিউ অতিক্রম করেছে। ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়ায় ভিডিওর মন্তব্য বিভাগ উষ্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যেই ৪২,০২১ জন প্রতিক্রিয়া জানিয়েছেন, ৩৫৫ জন মন্তব্য করেছেন, ৭৯৪ বার শেয়ার হয়েছে, এবং ৭০৩ জন ভিডিওটি নিজেদের সংগ্রহে সেভ করে রেখেছেন।

Manual6 Ad Code

ভাইরাল এসব পরিবেশনার মূল আকর্ষণ ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পৃথা দেব। লাল রঙের জামার ওপর সাদা নকশা, হাসিমাখা মুখ আর প্রাণবন্ত ভঙ্গিমায় তাঁর নৃত্য দর্শকদের যেন মোহাবিষ্ট করে তুলেছে। ভাইরাল এসব গানের সুর ও ছন্দের সঙ্গে শরীরভঙ্গি, হাতের অঙ্গভঙ্গি, পায়ের ছন্দের এমন নিখুঁত সমন্বয় ভক্তদের মুগ্ধতার আবেশে ভাসিয়ে নিয়েছে। ভিডিও গুলোর নিচে ভক্তদের প্রশংসার জোয়ার এখনো অব্যাহত।

Manual8 Ad Code

বাংলাদেশি প্রবাসী সমাজে ধামাইল গান ও নৃত্যের আবেদন নতুন কিছু নয়। তবে পৃথা দেবের এই পরিবেশনা শুধু প্রবাসী সমাজেই নয়, নেটদুনিয়ার সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তের দর্শকের হৃদয়ে। ধামাইলের স্বতন্ত্র আবেগ, লোকজ ছন্দ ও ভালোবাসার আবেশ সবকিছু মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য সাংস্কৃতিক উপহার। যা প্রবাসী সমাজের সাংস্কৃতিক আত্মপরিচয়কে আবারো জাগ্রত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!