বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই দিয়েই শুরু হচ্ছে সুপার ফোর , এক নজরে ম্যাচ সূচি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই দিয়েই শুরু হচ্ছে সুপার ফোর , এক নজরে ম্যাচ সূচি

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা খেলাধুলা :: আজ থেকে এশিয়া কাপের সুপার ফোরের লড়াই শুরু । ইতোমধ্যে সুপার ফোরে খেলবে কোন ৪টি দল খেলবে তা নিশ্চিত হয়ে গেছে।

এ গ্রুপ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত আর পাকিস্তান উঠে গেছে শেষ চারে।শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ভারত ওমানের বিপক্ষে জয়ী হয়ে এ গ্রুপের সেরা
দল নিশ্চিত হয়।

তবে বি গ্রুপের লড়াই শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েই গেছে। দারুণ লড়াই করেও আফগানিস্তানকে বাদ পড়তে হয়েছে। হংকং চায়না খালি হাতে এশিয়া কাপ থেকে বিদায় নিলেও শ্রীলঙ্কাকে বেশ ভুগিয়ে শেষ পর্যন্ত অনভিজ্ঞতার কাছে হেরেছে।

Manual7 Ad Code

এদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেও বাকি দুই ম্যাচে জিতে চলে গেছে সুপার ফোরে। এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা চলে গেছে শেষ চারে। শনিবার এই দুই দলের লড়াই দিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে। অর্থাৎ এই রাউন্ডে সবাই খেলবে তিনটি করে ম্যাচ।

Manual3 Ad Code

সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে। একই মাঠে ২৪ সেপ্টেম্বর ভারত ও ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। বাংলাদেশের তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে।

এক নজরে সুপার ফোরের সূচি–

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা – দুবাই, সেপ্টেম্বর ২০

পাকিস্তান বনাম ভারত – দুবাই, সেপ্টেম্বর ২১

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – আবুধাবি, সেপ্টেম্বর ২২

Manual6 Ad Code

বাংলাদেশ বনাম ভারত – দুবাই, সেপ্টেম্বর ২৪

পাকিস্তান বনাম বাংলাদেশ – দুবাই, সেপ্টেম্বর ২৫

ভারত বনাম শ্রীলঙ্কা– দুবাই, সেপ্টেম্বর ২৬

Manual7 Ad Code

ফাইনাল– সেপ্টেম্বর ২৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!