এইবেলা খেলাধলা :: এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ। ৬ বলে ৫ রান দরকার। দাসুন শানাকার করা শেষ ওভারের প্রথম বলে ৪ মেরে ব্যবধানটাকে ১ রানে নামিয়ে আনলেন জাকের আলী। সেই ১ রান করতে আরও ৪ বল খেলতে হলো বাংলাদেশকে। দ্বিতীয় বলে বোল্ড জাকের। তৃতীয় বলে রান হয়নি। চতুর্থ বলটি ছিল শর্ট, সেই বলে উইকেটকিপারকে ক্যাচ দিলেন মেহেদী হাসান। অন্য প্রান্তে তখন শামীম হোসেন রাগে কাঁপছিলেন। পরের বলটায় নতুন ব্যাটসম্যান নাসুম আহমেদ শর্ট থার্ডম্যানে পাঠিয়েই ১ রান নিয়ে দলকে জিতিয়ে দিলেন। ১ বল ও ৪ উইকেট হাতে নিয়ে জিতে সুপার ফোর শুরু করল বাংলাদেশ।
১৬৯ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল বাংলাদেশ। টি–টোয়েন্টি এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ।
ম্যাচে বাংলাদেশের পক্ষে ২টি ফিফটি হয়েছে। ফিফটি ২টি এসেছে সাঈফ হাসান এবং তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে।