ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান ডাকসুর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান ডাকসুর

  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
অ্যাডভোকেট ফজলুর রহমান

Manual4 Ad Code

এইবেলা ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুপ মন্তব্যের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছে তার নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসু নেতারা।

Manual2 Ad Code

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

Manual4 Ad Code

বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে হাটহাজারী মাদরাসায় রূপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেছেন।

Manual6 Ad Code

Manual1 Ad Code

ডাকসু জানায়, এসব মন্তব্যের মধ্য দিয়ে ফজলুর রহমান শিক্ষার্থীদের প্রতি তার চরম বিদ্বেষ ও সামাজিক বিভাজনের বর্ণবাদী মনোভাব প্রকাশ করেছেন। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণ্য মনোভাব জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীত।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই একটি বহুসাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ অতিক্রম করেছে।

ডাকসু জানায়, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেওয়া ফজলুর রহমানের ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এজন্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

ডাকসু আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যেকোনো অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের বিরুদ্ধে ডাকসুর অবস্থান দৃঢ় থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!