ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::

Manual6 Ad Code

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৪২ পিস ইয়াবাসহ সাজিয়া বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Manual3 Ad Code

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের খামার আন্ধারিঝাড় গ্রামের কাকড়া মোড় এলাকায় নিজস্ব হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক সাজিয়া বেগম ওই এলাকার আসাব আলীর স্ত্রী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার খামার আন্ধারিঝাড় গ্রামের দীনা অটো রাইস মিলের পশ্চিম পাশে কাকড়া মোড় এলাকায় সাজিয়া বেগমের হোটেলে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি তার বাড়িতেও ইয়াবা থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীতে তার বাড়ি তল্লাশি চালিয়ে আরও ৬০ পিস ইয়াবা ও নগদ ৯৬০ টাকা উদ্ধার করা হয়। মোট ১৪২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নয়েব মোঃ কাজি নুরুন্নবী বলেন, “মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!