কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

Manual6 Ad Code
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম  প্রতিনিধি ::
‘‘আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত’’ এই প্রতিপাদ্যে- কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্তকরনের লক্ষে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা অফিসার এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে  আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর থানার সেকেন্ড অফিসার আজমল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা,  জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক,নিকাহ রেজিস্টারগন ও সুশীল সমাজ, সাংবাদিক।
অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে।
বক্তারা- বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন-সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা নিয়ে আলোচনা করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!