ভারতের সাথে লিটনের খেলা নিয়ে সংশয়, অনিক হতে পারেন ভরসা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

ভারতের সাথে লিটনের খেলা নিয়ে সংশয়, অনিক হতে পারেন ভরসা

  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

Manual2 Ad Code

খেলাধুলা ডেস্ক :: এশিয়া কাপের সুপার ফোরে আজকের ভারত ম্যাচে অধিনায়ক লিটন দাসকে পাওয়া নিয়ে জেগেছে সংশয়। চোটের কারণে শেষ পর্যন্ত লিটন না খেলতে পারলে বিকল্প অধিনায়কের নাম ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

Manual5 Ad Code

জানা গেছে, লিটন দাস আজ না খেলেন সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। আর লিটনের পরিবর্তে একাদশে দেখা মিলবে পারভেজ হোসেন ইমনের।

ভারত ম্যাচের দুইদিন আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন। এরপরই অনুশীলন ছেড়ে চলে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিলো, লিটনের চোট গুরুতর কিছু নয়।

Manual1 Ad Code

তবে আজকে ভারত ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত। জানা গেছে, এখনও সামান্য ব্যথা অনুভব করছেন তিনি। ভারত ম্যাচের পরদিনই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে টাইগাদের। আর তাই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারত ম্যাচের আগে বাংলাদেশ সময় ৬টা পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।

ভারত এশিয়ার সেরা দল। তাদেরকে হারানো সহজ হবে না টাইগারদের জন্য। পরিসংখ্যানও সেই কথা বলে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!