কাল বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কাল বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান

  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

Manual7 Ad Code

এইবেলা ডেস্ক :: আগামী (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ঢাকাস্থ ইস্কাটন আঞ্চলিক লোক প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২০২৮ সেশনের বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশের নবনির্বাচিত কমিটির অভিষেক, সাংস্কৃতিক সন্ধ্যা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়েছে। এতে বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা বিজ্ঞানকবি ও সমাজচিন্তক হাসনাইন সাজ্জাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা।
উদ্বোধন করবেন গবেষক ও প্রাবন্ধিক ড. সফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গীতিকার ও কবি, মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম,
সমাজসেবক ও পাঠাগার আন্দোলনকারী ফজলুল হক টিপু, লায়ন সালাম মাহমুদ, নির্বাহী সম্পাদক দৈনিক গণকণ্ঠ, মো, আবুল খায়ের স্বপন ।

শুভেচ্ছা বক্তব্য রাখবন বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশ ও কসবা প্রেসক্লাবের সভাপতি লোকমান হোসেন পলা,
স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবা বেগম । সঞ্চালনা করবেন শামীমা আফরোজ হ্যাপী, বিনয় মন্ডল, সুরাইয়া আকতার চিশতী রিমা।

Manual7 Ad Code

আরও উপস্থিত থাকবেন উপদেষ্টা মু জালালউদ্দীন নলুয়া, গবেষক মোস্তফা সেলিম, কবি অশোক ধর, সম্পাদক স্বদেশ বিচিত্রা, কবি ও সাংবাদিক অনিমেষ বড়াল, কবি গিয়াসউদ্দিন চাষা ও কবি রীনা তালুকদার প্রমূখ।

অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাবেন শিল্পী অধ্যাপক ফেরদৌস আরা, মোহাম্মদ আবদুল আউয়াল বিপিএম, ড. সফিকুল ইসলাম, কবি ও গবেষক, ফজলুল হক টিপু, এবং বিশেষ সম্মাননা প্রাপ্ত হবেন লায়ন সালাম মাহমুদ, জাকির হোসেন জিতু, মডেল অব দ্যা ইয়ার সানায়া চৌধুরী, আবুল খায়ের স্বপন, মামুন চৌধুরী।

Manual8 Ad Code

অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে জনপদ নিউজ ২৪.কম ও বিজ্ঞানবাদ চর্চাকেন্দ্র।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!