কুলাউড়ায় র‌্যাবের অভিযানে কোটি টাকার জাল নোট নকল পিস্তলসহ গ্রেপ্তার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় র‌্যাবের অভিযানে কোটি টাকার জাল নোট নকল পিস্তলসহ গ্রেপ্তার ১

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া থেকে বিপুল পরিমাণ জাল টাকা, ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল গুলিসহ মোক্তাদির আলী রিপন নামে একজন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেপ্তারকৃত মোক্তাদির উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকার বাসিন্দা তৈয়ব আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার পৃথিমপাশা সম্মান এলাকায় কারবারী মোক্তাদির আলী রিপনের বাসায় বিপুল পরিমান দেশি-বিদেশি জাল নোট এবং আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এবং সদর কোম্পানি, সিলেট এর যৌথ আভিযানিক দল ১৩ অক্টোবর গভীর রাতে মোক্তাদিরের বাসায় বিশেষ অভিযান পরিচালনা করে বসত ঘরের ওয়ারড্রাব থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্য মানের দেশী এবং প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের বিদেশী নোটসহ মোট প্রায় ১ কোটি টাকা মূল্যমানের দেশি-বিদেশি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ওই বাসা থেকে আসল সদৃশ ৫টি নকল বিদেশী পিস্তল এবং নকল ৮ রাউন্ড গুলি উদ্ধারসহ অভিযুক্ত মোক্তাদির আলী রিপনকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোক্তাদির জানায়, বিগত তিন মাস যাবত বিভিন্ন সরবরাহকারী থেকে অনলাইনের মাধ্যমে উদ্ধারকৃত নকল পিস্তল ও জাল টাকা ক্রয় করে অনলাইনে আগ্রহী জনসাধারনের কাছে বিক্রয় করে আসছে। প্রথমিকভাবে সে ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে আসল বলে বিশ্বাসযোগ্যতা অর্জন করতো। পরবর্তীতে কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে নকল অস্ত্র ও জাল টাকা সরবরাহ করলেও বেশিরভাগ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ অনলাইনে প্রদর্শন করে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করে দিত। এভাবে প্রতারণার মাধ্যমে সে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিতো বলে স্বীকার করেছে। তার দেওয়া তথ্য মতে নকল অস্ত্র সরবরাহকারী ও জাল টাকা প্রস্তুতকারীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহীদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামী মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী মোক্তাদিরকে বুধবার সকালে আদালতের জেলহাজতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!