কুলাউড়া হাসপাতালে শিশুর মৃত্যু :পরিবারের অভিযোগ ডাক্তারের অবহেলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া হাসপাতালে শিশুর মৃত্যু :পরিবারের অভিযোগ ডাক্তারের অবহেলা

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual6 Ad Code

কুলাউড়া উপজেলা হাসপাতালে শুক্রবার ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় দেড় বছর বয়সী রিয়াদ নামক এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুর পরিবারের দাবি ডাক্তারের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে। এনিয়ে হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

Manual8 Ad Code

হাসপাতাল সুত্রে জানা যায়, জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফের দেড় মাস বয়সী শিশুপুত্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কুলাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার বিকেল ৩ টার দিকে শিশুটিকে কর্তব্যরত নার্স নেবুলাইজার দেয়ার পর শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। তখন তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। মৌলভীবাজার নেয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুর মৃত্যু হয়।

Manual1 Ad Code

শিশুর মৃত্যুর পর তার নিকটাত্মীয়রা ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যু হয়েছে বলে ক্ষিপ্ত হয়ে উঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজনা নিরসন করে। শিশুর পিতা আব্দুল লতিফ জানান, ডাক্তারের অবহেলায় নেবুলাইজার দেয়ার সময় তার ছেলের মৃত্যু হয়।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, শিশুটি নেবুলাইজার দেয়ার সময় হঠাৎ করে অবস্থার অবনতি হয়। অ্যাম্বুলেন্সে তোলার সময় শিশুটি মারা যায়। কিন্তু কেন এমন হলো, বুঝতে পারছি না?

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার কোন অভিযোগ দায়ের করেনি। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!