সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

Manual6 Ad Code

এইবেলা প্রতিবেদক :: জাতীয় সংসদ ভবনের গেটের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতা। শুক্রবার পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে ৩ দফা দাবিতে তারা অবস্থান নেন।

Manual1 Ad Code

তাদের দাবিগুলো হলো— জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও উক্ত দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করা।

আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, সনদের ৫ম ধারায় জুলাইয়ে গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ড লিখেছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বুঝিয়েছে, দুই পক্ষেরই তো আছে।

Manual2 Ad Code

আর শহীদ পরিবারদের সহায়তা ও নিরাপত্তা এখানে আহতদেরও যুক্ত করতে হবে। লাইনে ঘাটতি আছে। এসব জায়গায় পরিবর্তন চাই।

Manual8 Ad Code

তিনি আরো বলেন, আমরা কমিশনকে আপত্তির কথা জানিয়েছি।

Manual5 Ad Code

কিন্তু এখন পরিবর্তন সম্ভব না বলে তাদের জানানো হয়েছে। তাই তারা বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও বিষয়টি তুলেছেন। সে পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এটা সরকারের কাছে তুলে ধরে পরিবর্তন করার কথা বলবেন বলে জানিয়েছেন। তবে পরিবর্তন না হলে অবস্থান চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!