সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে : জামায়াত আমির – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে : জামায়াত আমির

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি সংগৃহীত

Manual1 Ad Code

এইবেলা প্রতিবেদক :: দাবি আদায়ে জুলাইযোদ্ধারা আবারও রাজপথে নামতে হচ্ছে। সরকার তাদের সঙ্গে কী ধরনের আচরণ করেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে যা শোনা যাচ্ছে তা লজ্জার, বেদনার। উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, সরকার জুলাই যোদ্ধাদের সঙ্গে সুবিচার করতে ব্যর্থ হয়েছে। জুলাইযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবিও জানান তিনি।

Manual5 Ad Code

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, এ বিষয়ে টালবাহানা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের এক হাজার শহীদের তালিকা আমাদের হাতে আছে। তাদের ৬০ শতাংশই শ্রমিক। দেশ ও জাতির ক্রান্তিকালে শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় শ্রমিকদের যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে হবে।

জামায়াত আমির আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, তা পূরণে অন্তর্র্বতী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি।

Manual4 Ad Code

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!