শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি : হাসনাত আবদুল্লাহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি : হাসনাত আবদুল্লাহ

  • রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
হাসনাত আব্দুল্লাহ্

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এখনও শাপলা প্রতীক পাবে বলে আশাবাদী দলটি বলছে এর কোনো বিকল্প নেই।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশন আগের মতোই বর্বর স্বৈরাচারী কায়দায় চলছে। বর্তমান কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম নয়। নির্বাচন কমিশন অন্য কারো রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে।

Manual5 Ad Code

এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করেছে নির্বাচন কমিশন। জনগণের প্রতীক শাপলা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা এখনো আশাবাদী শাপলা প্রতীক এনসিপিই পাবে।

Manual2 Ad Code

ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে কিনা এমন সংশয় ব্যক্ত করে তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিয়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশনকে পারিবারিকভাবে কারো কাছে বর্গা দেওয়া যাবে না। এটা জনগণের সম্পদ। জুলাই সনদ রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতে চায় এনসিপি।

Manual3 Ad Code

এর আগে বেলা ১১টার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল ইসিতে যায়। পরে তারা ইসি সচিবের দপ্তরে তার সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করে। হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দীন পাটওয়ারী ছাড়াও প্রতিনিধি দলে আরও ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!