সড়ক দুর্ঘটনায় আহত মোহন কে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে- শরিফুল হক সাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সড়ক দুর্ঘটনায় আহত মোহন কে দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে- শরিফুল হক সাজু

  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

Manual3 Ad Code

আল আমিন আহমদ:: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মোহন দু’দিন আগে কাঠালতলীতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।

Manual4 Ad Code

দলীয় দায়িত্ব পালনের কারণে ঘটনাটির সময় ঢাকায় অবস্থান করছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপদেষ্টা মৌলভীবাজার জেলা বিএনপি, এবং মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু। ঢাকায় গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক শেষে ফেরার পথে বিমানবন্দর থেকে সরাসরি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি ফুলতলা ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মোহন কে দেখতে যান। সেখানে তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

Manual7 Ad Code

এসময় শরিফুল হক সাজু বলেন, ঢাকা দলীয় কাজে থাকলে নিয়মিত খোঁজ রেখেছি মোহনের, দলীয় দায়িত্ব যতই ব্যস্ততা আনুক, কর্মীর প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা কখনও কমে না। মোহন আমাদের সংগঠনের পরিশ্রমী নেতা। আল্লাহর কাছে দোয়া করি তিনি দ্রুত সুস্থতা লাভ করুন এবং আবারও মাঠে ফিরে আসুক, সরাসরি দেখা করে মোহনের সাথে কথা বললাম এবং কর্তব্যরত চিকিৎসক সাথে কথা বলে জানতে পারলাম তিনি এখন মোটামুটি সুস্থ আছেন।

Manual6 Ad Code

জুড়ী উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান ছোটন বলেন, শরিফুল হক সাজু’র মানবিক পদক্ষেপ নেতাকর্মীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। “কর্মীদের সুখে–দুঃখে পাশে থাকার এমন উদাহরণই একজন প্রকৃত নেতার পরিচয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!