জুড়ীতে অগ্নিকান্ডে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে অগ্নিকান্ডে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে রাজমহল সুুইটস নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টায় উপজেলার ভবানীগঞ্জ বাজারস্থ হাজী ইনজাদ আলী মার্কেটে ঘটেছে। দোকান মালিক মিজানুর রহমান বাবলু জানান, রাত ১০টায় দোকান বন্ধ করে বাসয় যাই। এসময় আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। আগুন দেখে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রন করেন। পরে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নেভায়। তিনি বলেন- দোকানের একটি ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কুলাউড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Manual7 Ad Code

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, আগুনের শুরুতে স্থানীয়রা এগিয়ে আসায় আগুন ছড়াতে পারেনি। তবে দর্শনার্থীদের অযথা ভিড়ের কারণে ফায়ারকর্মীদের কাজে সমস্যা হয়। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!