এইবেলা বিনোদন :: গ্রামের সংগ্রামী এক মেয়ের চরিত্র নিয়ে এসেছেন চিত্রনায়িকা ইরা শিকদার । তার নতুন সিনেমা ‘কন্যা’র নাম ভূমিকা রেখা চরিত্রে দুঃখ, বেদনা, হাসি-কান্না, জীবন সংগ্রাম, পরিবারের প্রতি দায়ীত্ব ও ভালোবাসা নিপূন ভাবে ফুটিয়ে তুলেছেন। গত শুক্রবার (২৪ অক্টোবর) থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে রফিকুল ইসলাম খান পরিচালিত “কন্যা” ছবিটি ।
ইরা বলেন, ‘রেখা’ চরিত্রে অভিনয় করেছি আমি। দরিদ্র পরিবারের মেয়ে হিসেবে, ছোট ভাই বোন ও অসুস্থ মায়ের দায়িত্ব নিতে হয়। জীবনের কঠিন সংগ্রামে শ্রমিক, ক্লিনারসহ নানা কাজের মধ্য দিয়ে পরিবারের হাল ধরতে হয় রেখাকে। গল্পের শেষভাগে জীবনের মোড় নেয় ভিন্ন দিকে।’ ‘আমি ছবির নাম ভূমিকায় অভিনয় করেছি।
তিনি আরো বলেন, রফিক ভাই আমাকে এই চরিত্রে ভরসা করেছেন— এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞ। দর্শকহলে গিয়ে ছবিটি দেখলে বুঝতে পারবেন, চরিত্রটিতে নিজেকে কতটা ঢেলে দিয়েছি।’
‘কন্যা’ ছবিতে ইরার বিপরীতে অভিনয় করেছেন নবাগত হারুন শেখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, আরিয়ান প্রমুখ। ছবির গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার ও মিতালী মল্লিক।
উল্লেখ্য, ইরার অভিনীত মুক্তি প্রাপ্ত অন্যান্য ছবিগুলো হলো ‘পুড়ে যায় মন’, ‘মিলন সেতু’, ‘বেগমজান’, ‘টোকাই’, এবং ‘ময়নার শেষ কথা’। সেন্সর পেয়েছে তার অভিনীত ‘অন্তরে আছো তুমি’ সিনেমাটি। শিগগির সেন্সরে জমা হবে ‘ভালোবাসি তোমায়’ ও ‘লগআউট’। এছাড়া বর্তমানে তিনি কাজ করছেন সরকারি অনুদানের ছবি ‘দেনা পাওনা’ এবং ‘বন্ধু তুই আমার’।