১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধরে সমর্থণে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধরে সমর্থণে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে মানববন্ধন

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি ::

সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৮ দফা বাস্তাবায়নের দাবিতে ১ নভেম্বর সিলেট বিভাগে রেলপথ অবরোধ সফল করার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলজংশনে এ মানববন্ধনের আয়োজন করে ‘৯ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ শায়েস্তাগঞ্জ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুলাউড়া জংশনের ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের প্রধান সমন্বয়ক আজিজুল ইসলাম, সমন্বয়ক খালেদ পারভেজ বখস, সমন্বয়ক এইচ ডি রুবেল, সিনিয়র সাংবাদিক শাহ হুমায়ূন কবীর, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংবাদিক হামিদুল হক বুলবুল, যুবদল নেতা পারভেজ আহমেদ, ছাত্রদল নেতা রিফাতসহ আরো অনেকেই ।

Manual8 Ad Code

বক্তরা মানববন্ধনে সংহতি প্রকাশ করে বলেন, দাবিগুলো আগামী ৩১ অক্টোবরের মধ্যে মেনে নিতে হবে, অন্যতায় ১ নভেম্বর সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাও ও সিলেট রেল স্টেশনে একযোগে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

Manual4 Ad Code

দাবি গুলো হচ্ছে- সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীত করণ, সিলেট-আখাউড়া সেকশেনে একটি লোকাল ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরন, শায়েস্তাগঞ্জ, কুলাউড়া জংশনে আন্তুনগর ট্রেনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি করণ, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখে সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এবং শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালু করা।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!