‘মহল্লা’ স্থানীয় ও বহিরাগতদের নানা বিচিত্র গল্পে নির্মিত, প্রচার শুরু ১লা নভেম্বর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

‘মহল্লা’ স্থানীয় ও বহিরাগতদের নানা বিচিত্র গল্পে নির্মিত, প্রচার শুরু ১লা নভেম্বর

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসানের তারকাবহুল মেগা ধারাবাহিক “মহল্লা” এর পোস্টার।

Manual7 Ad Code

এইবেলা বিনোদন ::

বাহ্যিক আবরণ সময়ের সাথে বদলাতে থাকলেও পুরান ঢাকার ঐতিহ্য স্পষ্ট প্রতিয়মান এখনও। স্থানীয়দের প্রভাব থাকলেও বিভিন্ন কর্ম সূত্রে বহিরাগতদের দীর্ঘ উপস্থিতিও লক্ষণীয়। যা একদিকে পুরান ঢাকাকে সমৃদ্ধ করেছে পাশাপাশি অস্তিত্ব সংকটেও ফেলেছে। দৈনিন্দিন জীবনে পুরান ঢাকার স্থানীয় ও বহিরাগতদের মধ্যে নানা বিচিত্র গল্পের জন্ম হয়। এরকমই একটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত শহরে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক ঘটনা ও হাস্যরসের গল্পে তারকাবহুল মেগা ধারাবাহিক “মহল্লা” নির্মাণ করছেন জনপ্রিয় নাট্যনির্মাতা ফরিদুল হাসান। বিদ্যুৎ রায়ের রচনায় এই দীর্ঘ ধারাবাহিকটি ১নভেম্বর থেকে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮:৪০ মিনিটে বেসরকারি টেলিভিশন বৈশাখী টিভিতে প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

তারকাবহুল মেগা ধারাবাহিক “মহল্লা” এর একটি দৃশ্যের ছবি।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন যাহের আলভী, ইফফাত আরা তিথি, আবদুল্লাহ রানা, রকি খান, রেশমি আহমেদ, সহীদ উন নবী, তন্ময় সোহেল, সিয়াম মৃধা, সিয়াম নাসির, আশরাফুল আলম সোহাগ, তানভীর রাহী, ইফতি, সাবা সুস্মিতা, অনন্যা ইসলাম, ইমরান হোসেন আজান, ওয়াহিদ ইকবাল মার্শাল, সাইকা আহমেদ, পলিন, উপমা আহমেদ, আঞ্জুমান মেহেজাবিন, জাবেদ গাজী, আয়েশা নাফিসা, অনুভব মাহবুব প্রমুখ।

Manual1 Ad Code

নাটকটির বিশেষ একটি চরিত্রে রয়েছেন ঢালিউড সিনেমার দর্শকপ্রিয় নায়িকা আইরিন সুলতানা। এতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন।

Manual6 Ad Code

নতুন এ রাবাহিক প্রসঙ্গে ফরিদুল হাসান বলেন, এটি মহল্লার ভালো ও মন্দের গল্প। ব্যস্ত এই শহরে আমাদের দৈনন্দিন জীবনে মহল্লায় সমসাময়িক যেসব ঘটনা ঘটে তা হাস্যরসের মাধ্যমে পর্দায় তুলে ধরা হচ্ছে। এতে অনেক জনপ্রিয় শিল্পীরা অভিনয় করছেন। অস্থির সময়ে স্বস্তি দেবে মহল্লা। পরিবার নিয়ে দেখার মতো একটি গল্প। আমরা প্রায়ই শুনে থাকি পরিবারের গল্প হয় না। তা অনেকটাই ভুল। কারণ, পরিবারের গল্প হয় তবে তুলনামূলক কম। তবে আমি বরাবরই পারিবারিক গল্পকে গুরুত্ব দেই। বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই মহল্লা নির্মাণ করছি।

Manual3 Ad Code

মেগা ধারাবাহিক “মহল্লা” এর একটি দৃশ্যে ঘুঁড়ি উড়াচ্ছেন আইরিন।

ধারাবাহিকটি নিয়ে আইরিন বলেন, ধারাবাহিকটিতে আমি জনপ্রিয় একজন চিত্রনায়িকা মধু চরিত্রে অভিনয় করছি। মধুকে পুরান ঢাকার একটি মহল্লায় ঘুড়ি উৎসবে পারফর্ম করার জন্য নেওয়া হয়। এরপর ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা। আশা করছি, ধারাবাহিকটি প্রচারে এলে সবার পছন্দ হবে।

যাহের আলভী বলেন, আমার পুরান ঢাকায় বেড়ে ওঠা। মহল্লায় আমাদের অনেক গল্প আছে সেসব পর্দায় তুলে ধরা হচ্ছে।

Manual7 Ad Code

গল্পের প্রয়োজনে ‘মহল্লা’ ধারাবাহিকে ‘তানপুরা’ শিরোনামের একটি আইটেম গান রয়েছে। এটি গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন, পাশাপাশি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এই গায়ক। গানের কথা লিখেছেন বিদ্যুৎ রায়। আইটেম গানটিতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা আইরিন। এরই মধ্যে পুরান ঢাকা, সদরঘাট, উত্তরা ও ফার্মগেটের বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।

জিয়া/এবে

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!