কুলাউড়া কর্মধার ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া কর্মধার ভূমিদস্যু লতিফ ও মোতলিবের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
দখলকৃত জায়গা

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজা জেলার কুলাউড়া উপজেলা কর্মধা ইউনিয়নের ভাতাইয়া গ্রামে অবৈধভাবে ভুমি জবর দখলের অভিযোগ। গত ১২/১১/২০২৪ তারিখে মৌলভীবাজার সিনিয়র সহকারী জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন মৃত সুরুজ আলীর ছেলে সৌদি প্রবাসী কয়ছর মিয়া । মামলা নং ৩২৫ সিনিয়র সহকারী জজ আদালত কুলাউড়া। সৌদি আরব প্রবাসী কয়ছর মিয়া তার পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবর দখল করে আছে কয়েকজন ভূমিদস্যু ।

মামলা করার প্রায় এক বছরের মধ্যে আসামীর বিরুদ্ধে ২বার নোটিস জারি করেছে জেলা জজ আদালত ।দুইবার নোটিশ জারির পরেও এখন পর্যন্ত আসামী পক্ষ নোটিশের জবাব ও ভুমির কাগজ পত্র আদালতে হাজির করতে পারেনি।

Manual7 Ad Code

গত এক বছর আগে ৯ জন আসামী করে এ মামলা দায়ের করেন সৌদি প্রবাসী কয়ছর মিয়া। মামলা নম্বর ৩২৫। মামলার আসামীরা হলেন ভূমিদস্যুকারি আব্দুল মতলিব, পিতা মৃত জহুর আলী। মছব্বির আলী , পিতা মৃত এরশাদ আলী। আব্দুল লতিফ। , পিতা মৃত জহুর আলী।রেজিয়া বেগম, স্বামী আব্দুল লতিফ। মশারফ আলী , পিতা মৃত এরশাদ আলী। দুদু মিয়া , পিতা মৃত মনছিপ আলী। নাজমা বেগম, স্বামী আব্দুস সহিদ।

Manual2 Ad Code

মামলার আরজি সুত্রে জানা যায় প্রবাসী কয়ছর মিয়া, ওয়ারেশ সুত্রে ভুমির মালিক এস এ খতিয়ান ৪৫৫/৫৬৬ । সৌদি প্রবাসী কয়ছর মিয়া দাবি করেন তার বাপ দাদার পৈত্রিক বাড়ি,কয়ছর মিয়ার পিতা সুরুজ আলী পার্শ্ববর্তী গ্রামে নতুন বাড়ি করে সেখানে বসবাস করতেন পিতার জটিল রোগ থাকার কারনে ও কয়ছর দীর্ঘদিন প্রবাসে থাকায় স্যাটেলমেন্ট জরিফের সময় পরিবারের কেউ উপস্থিত না থাকায় আসামীরা তারা নিজ নিজ নামে আর এস রেকর্ড করে নেন,এমতাবস্থায় আসামীরা দাবি করেন এই সম্পত্তি তাদের । ভুমির মালিক কয়ছর মিয়া স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যন হেলাল আহমেদের দারস্থ হলে ।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশের মাধ্যমে সামাধানের চেষ্টা করলে চেয়ারম্যান পুরাপুরি ব্যর্থ হন।প্রবাসী কয়ছর মিয়া জেলা জজ আদালতে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলা দায়ের পর আসামীর বিরুদ্ধে নোটিশ জারি হয়। নোটিশের জবাব না দিয়ে কোন কিছুর তোয়াক্কা না করিয়া ভুমিতে বাস গাছ কাটছে । আসামীগণ জমির ভুয়া কাগজপত্র তৈরি করিয়া এলাকার বিভিন্ন লোকের জায়গা দখল করে এবং নিজ ভুমি হিসেবে প্রচার করতে থাকে । প্রবাসী কয়ছর মিয়ার দাবী তার পৈত্রিক সম্পত্তি যেন ভুমিদস্যুকারিদের কবল থেকে উদ্ধার হয় ও আসামীদের শাস্তি দাবি করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!