জুড়ীতে বিজিবি-পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

জুড়ীতে বিজিবি-পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৩

  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

জুড়ী উপজেলার ধামাই চা বাগানে শুক্রবার রাতে বিজিবি-পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মাদক বিক্রির ৬ হাজার ৩শ’ ২০ টাকা জব্দ করেছে পুলিশ। এব্যাপারে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে- ধামাই চা বাগানের মৃত হরিদাস রুদ্র পালের ছেলে বিন্দু রুদ্র পাল (৫০), মৃত মানিক রুদ্র পালের ছেলে নিত্য রুদ্র পাল (২৬) ও সেবো রিকমুনের ছেলে ইন্দ্রজিৎ রিকমুন (২৪)।

জানা গেছে, বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো. মাহফুজার রহমান ও জুড়ী থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে বিজিবি জুড়ী বিওপি ও থানা পুলিশের যৌথ টাস্কফোর্স সীমান্ত হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে ধামাই চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।

জুড়ী থানার ওসি মো. মুর্শেদুল আলম ভুঁইয়া জানান, এব্যাপারে এসআই নাসির উদ্দিন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!