কুলাউড়ায় রেলওয়ের দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় রেলওয়ের দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে

  • রবিবার, ৮ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ০৮ নভেম্বর রোববার সাড়াশি অভিযান পরিচালিত হয়। দিনব্যাপি পরিচালিত অভিযানে প্রায় দেড়শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আরও অনেক অবৈধ স্থাপনা রয়েছে, যেগুলো উচ্ছেদ করা হয়নি বলে জানা গেছে।

Manual5 Ad Code

দির্ঘদিন থেকে কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের জায়গা জবর দখল করে গড়ে উঠেছে অনেক অবৈধ স্থাপনা। যেগুলোকে কেন্দ্র করে অনেক অপকর্ম পরিচালিত হওয়ার অভিযোগ ছিলো। কোন উচ্ছেদ অভিযান না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছিলো।

Manual4 Ad Code

রোববার রেলওয়ের ঢাকা জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান কালে উপস্থিত ছিলেন রেলওয়ের বানিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মহসিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী, রেলওয়ের ফিল্ড কানুনগো ইকবাল মাহমুদ ও আমিন মমরাজুল ইসলাম, কুলাউড়া থানা পুলিশ, রেলওয়ে জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

Manual1 Ad Code

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে দেড়শতাধিক অবৈধ স্ধাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের হিসাব মত আড়াই থেকে ৩শত অবৈধ স্থাপনা রয়েছে। ফলে উচ্ছেদ অভিযান চলবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!