নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ- জুড়ীতে সেই ৩ শিক্ষককে শোকজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ- জুড়ীতে সেই ৩ শিক্ষককে শোকজ

  • বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী::

জুড়ীতে সরকারি চাকুরি বিধিমালা লঙ্ঘন করে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারি সেই তিন শিক্ষককে শোকজ করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ দস্তেগীর। তিনি বুধবার সন্ধ্যায় তিন কার্যদিবসের মধ্যে তার (সহকারি রিটার্নিং অফিসার) কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশনা দিয়ে অভিযুক্তদের নামে শোকজগুলো ইস্যু করেছেন।

Manual8 Ad Code

বুধবারের বিভিন্ন দৈনিকে ‘জুড়ীতে ৩ শিক্ষকের বিরুদ্ধে নির্বাচনি প্রচারণার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হলে তা নির্বাচন কমিশনের নজরে আসে।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন- জুড়ী মহাদেববাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন, রত্না চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ ও হাজী সোনামিয়া আপ্তারুন নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ উদ্দিন।

Manual6 Ad Code

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মো. মারুফ দস্তেগীর জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মৌলভীবাজার জেলা প্রশাসক স্যারের নির্দেশে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণার অভিযোগ ওঠা তিন শিক্ষককে বুধবার সন্ধ্যায় শোকজ করেছেন। তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে ব্যাখা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!