কুলাউড়ার চাতলাপুর বাগান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জুয়াড়ি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কুলাউড়ার চাতলাপুর বাগান থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জুয়াড়ি আটক

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ও কুলাউড়া ::

র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের আকস্মিত অভিযানে জুয়া খেলার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করেছে। গত মঙ্গলবার ১০নভেম্বর রাত সাড়ে ৯টায় শরীফপুর ইউয়িনের চাতলাপুর চা বাগান ফুটবল মাঠ এলাকায় এ অভিযান চলে।

Manual1 Ad Code

র‌্যাব-৯, সিলেট, এর মিডিয়া অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার মেজর আহমেদ নোমান জাকির নেতৃত্বে অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৯ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হলো- চাতলাপুর চা বাগানের গোপাল গোয়ালা (৩৬), অধীর শর্ম্মা (৬৩), বুধু বাউরী (৪৬), লক্ষী নারায়ন তাঁতী (৪৮), কুলাউড়া উপজেলার সাদেক মিয়া (২০), কমলগঞ্জ উপজেলার মো: জুয়েল (৪২), ছাতির আলী (২৭), সুবিনয় পাল (২৩) ও শহিদুল ইসলাম (৩০)।

Manual8 Ad Code

জুয়াড়িদের আটককালে জুয়ায় ব্যবহৃত সরঞ্জামসহ ১০টি মুঠোফোন, ১৫টি সিম কার্ড ও নগদ ১৪ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৯ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক মেজর আহমেদ নোমান জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে মামলা দিয়ে জব্দকৃত আলামতসহ ধৃত আসামীদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!